দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী থেকে নানির লাশ দিনাজপুরে আনার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হৃদয় মাহিন আলভী (২২) নামে এক যুবকের। এ সময় গুরুতর আহত হয়েছেন লাশবাহী অ্যাম্বুলেন্সেচালক মিঠুন। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা গুরুতর আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মাহিন আলভী দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমানের ছেলে। আহত চালক মিঠুন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বার্ধক্যজনিত কারণে মারা যায় আলভীর নানি মালেকা বেগম। মালেকা বেগমের বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায়। মালেকা বেগমের লাশ ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে দিনাজপুরে আনছিলেন নাতি হৃদয় মাহিন আলভী।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদের কাছে এলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের সামনে বসে থাকা নাতি হৃদয় মাহিন আলভী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন চালক মিঠুন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
আরএ