দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের নুনিয়ারছাড়ায় মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। আহতেদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬নং ঘাটে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।
পৌর কাউন্সিলর বলেন, বঙ্গোপসাগর থেকে ইলশি ধরে তারা ৬নং ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।
ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, তরকারি গরম করছিল ওই সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই আবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।