দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তিনি বাড়ির দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
বুধবার (৩০ আগস্ট) রাতে তারা বাসা থেকে অভিযান চালিয়ে গুলি, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নড়াইল সদর থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কাউন্সিলর।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও ডিবির পরিদর্শক সাজেদুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, রাত ২টার দিকে অভিযান চালানো হয়। এসময় দক্ষিণ নড়াইল গ্রামে তুফান কাউন্সিলরের বসতঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউন্সিলর তুফান দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
আরএ