দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার বুড়িচংয়ে আড়াই বছরের এক কন্যাশিশুর লাশ সোফার নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশী এক নারী শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর সোফার নিচে লুকিয়ে রাখা হয়। শিশুটির নাম সাবিহা আক্তার।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে কুমিল্লার বুড়িচংয়ে ষোলনল গ্রামের পীরের বাড়িতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার এস আই নুরুল ইসলাম।
নিহতের মা সাজেদা আক্তার ফাতেমা জানান, বুধবার বিকেলে সাবিহা আক্তার প্রতিদিনের মতো পাশের ঘরের আকলিমার সন্তানের সঙ্গে খেলাধুলার করতে যায়। সেদিন কোনো এক সময় সাবিহাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে সোফার নিচে লুকিয়ে রাখেন আকলিমা আক্তার। সন্ধ্যায় বাড়ির চারদিকে অনেক খোঁজাখুঁজি করে শিশু সাবিহাকে না পেয়ে আকলিমার ঘরে তল্লাশি করা হয়। এসময় সোফার নিচে লাশ দেখতে পায় ননদ খোরশেদা আক্তার। পরে স্থানীয়রা বুড়িচং থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়না তদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
জানা যায়, শিশুটির মা সাজেদা আক্তার ফাতেমা-বাবা সোহাগ মিস্ত্রী দীর্ঘদিন ধরে ষোলনল গ্রামে শিশটির নানা জাহাঙ্গীরের বাড়িতে থাকতেন। পাশের ঘরের মোক্তার হোসেনের বিবাহিত মেয়ে আকলিমার সাথে ঝগড়া হয়েছিল শিশু সাবিহার মা সাজেদা আক্তারের সঙ্গে। তখন থেকেই তাদের সম্পর্ক দূরত্ব থাকলেও শিশুদের সম্পর্ক দূরত্ব ছিল না।
নিহতের বাবার বাড়ি চান্দিনার শ্রীরামপুর গ্রামে। অভিযুক্ত আকলিমার স্বামীর বাড়ি বুড়িচং উত্তরপাড়া আলামীনের স্ত্রী।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার বলেন, শিশুর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একজনকে আটক করা হয়।
এফএইচ