দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেন ও পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবক গ্রেপ্তার হয়েছে। মো. বাপ্পি নামের একটি ফেসবুক আইডি থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়।
এর আগে গত রোববার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহত হন। এই ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্য ও এক ইউপি সদস্য।
এই দুর্ঘটনার ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়ার পর আইডি শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। পরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের নাম মো. বাপ্পি। সে সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকার শামসুল আলমের ছেলে। সে সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেন পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, অভিযুক্ত যুবক এই স্ট্যাটাস দিয়েছে। তবে এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আমাদের নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ