দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকার তার নিজ বাড়িতে এসে পৌঁছেছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহটি বাড়ির সামনে পৌঁছানোর পর শেষবারের মতো একনজর দেখার জন্য ভিড় জমায় দলীয় নেতাকর্মী সমর্থক ও হাজার হাজার ভক্তরা।
নিহত আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলী কুদ্দুস মুক্তি ও দলীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ্য ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এরপরেও সাধারণ মানুষ ও দলকে ভালোবেসে নিয়মিত দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি।
গত শনিবার দলীয় প্রোগ্রাম শেষে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭ টা ২২ মিনিটে তিনি মারা যান। বেলা ১১টায় ন্যামভবন মসজিদে প্রথম জানাজার নামাজ আদায় করা হয়। পরে তার মরদেহ নাটোরে নিয়ে আসা হয়।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বেলা ১২টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর গুরুদাসপুরের বিলসা ঈদগাহ মাঠে জানাজা শেষে বিলসা কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেবি