দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর বাগমারা উপজেলায় শারীরিক অক্ষম স্বামীকে বিয়ের চারদিন পর বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩১)। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয় রাজ্জাকের। গত শুক্রবার পাশ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনকে (১৮) বিয়ে করেন তিনি। শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, শাপলা একেকবার একেক রকমের কথা বলছেন। তিনি কখনও বলছেন, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলতেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে স্বামীকে বালিশচাপা দিয়েছেন।
ওসি জানান, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, মঙ্গলবার সকালে রাজ্জাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তার শাপলাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি