দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শ্বাসকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেওয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়েছিল তাকে। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন দেশ টিভিকে জানান, জাতীয় সংসদ ভবনে সকালে প্রথম জানাজা শেষে তাকে নাটোর নেওয়া হবে। পরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় দ্বিতীয় ও গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর বিলশা ঈদগাহ মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হবে।
আরএ