দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরিনের দায়ের করা যৌতুক মামলায় খালাস পেয়েছেন নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানা । অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার (২৯ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই রায় দিয়েছেন।
মাসুদ রানা পাবনা সাঁথিয়া থানার আফতাব নগর গ্রামের আব্দুল আলিমের ছেলে। বর্তমানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ রানার আইনজীবী রুহিন বালুজ।
জানা যায় , নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঝিনাইদাহ কালীগঞ্জের আড়পাড়া গ্রামের ইকরামুল হকের মেয়ে ফারজানা নাসরিনের মোবাইল ফোনে পরিচয় হয়। পূর্বের বিয়ে গোপন করে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন মাসুদ রানা। বিয়ের সময় মাসুদ রানাকে ৫ লাখ টাকার মালামাল ও ২ লাখ টাকার স্বর্ণলংকার দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতে মাসুদ রানা ঢাকার পূর্বচলে প্লট কেনার জন্য তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের ৫ লাখ টাকা মাসুদ রানাকে দেওয়া হয়। বাকি ৫ লাখ যৌতুকের জন্য মাসুদ রানা তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন। ২০২০ সালের ২৯ আগস্ট মাসুদ রানা শ্বশুর বাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রীকে মারপিট করে চলে যান। এরপর বেশ কয়েকবার মীমাংসায় চেষ্টা করে ব্যর্থ হয়ে ১৪ সেপ্টেম্বর যৌতুক নিরোধ আইনে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
এফএইচ