দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃদ্ধ অটোচালককে অটো থেকে নামিয়ে নির্যাতন করলেন নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন। পরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ চালককে অটোয় তুলে পাঠিয়ে দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন ঘটনা ঘটলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে শহরের নীমতলা এলাকায় নাটোর থানার উপ-পরিদর্শক মাহমুদ মোটরসাইকেলে একজন বোরখা পরিহিত নারীকে নিয়ে এসে থামেন। এসময় স্টেশন বাজার থেকে ছায়াবানী মোড়ের দিকে আসা একটি অটোকে থামান উপ-পরিদর্শক মাহমুদ। পরে পুলিশ কর্মকর্তা মাহমুদের সঙ্গে কথা বলে অটোতে উঠে যান ওই নারী।
পুলিশ কর্মকর্তা মাহমুদও তার মোটরসাইকেলটি ঘুড়িয়ে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু কিছুক্ষণ পর উপ-পরিদর্শক মাহমুদ মোটরসাইকেল থেকে নেমে বৃদ্ধ অটোচালককে তার অটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে সড়কের পাশে ড্রেনে ফেলে দেন। এরপর সেখানে বৃদ্ধকে মারধর করা হয়। পরে সেখানে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে পুলিশ বোরখা পরিহিত নারীকে অটোয় তুলে দিলে চালক তাকে নিয়ে চলে যান। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অটোরিকশাচালক ওই নারীর হাত ধরেছিল বলে পুলিশকে মৌখিক অভিযোগ করেছিলেন বলে পুলিশ সেখানে যায়। তবে সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এইউ