দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ৩৯টি নাশকতার মামলা রয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে জামায়াতের এই নেতাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মহানগর ডিবি বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন গণমাধ্যমকে বলেন, হেলালী গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি। ওই দিন ভিডিও ফুটেজে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া তিনি গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
তিনি আরও বলেন, জামায়াতের এ প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। একপর্যায়ে সোমবার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এফএইচ