দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে সড়ক পার হয়ে মায়ের কাছে আসতে গিয়ে ইজিবাইক চাপায় ইয়ানুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ আগস্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু ইয়ানুর একই এলাকার ভ্যানচালক আব্দুল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার আসাদুল ইসলাম।
নিহতদের মায়ের বরাতে তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে মুদিদোকানে মশার কয়েল কিনতে যান শিশু ইয়ানুরের মা। এসময় শিশুটি মায়ের পিছু নেয়। এসময় তার মা সড়ক পার হয়ে গেলেও সে পার হতে পারেনি। এসময় একটি মোটরসাইকেল এসে শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সে সড়কের ওপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাপা দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জেবি