দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া মহল্লার পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম রাজুর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা মেহেরপুর জেলার সদর থানায় কর্মরত আছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে পুলিশ কর্মকর্তার ভাগিনা সিফাতুল করিম শিপন সয়াধানগড়া উত্তর পাড়া বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে।
চুরি হয়ে গেছে ঘরের থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গহনা। ওই পুলিশ কর্মকর্তা তার কর্মস্থল মেহেরপুর সদর থানায় কর্মরত আছেন ও সপরিবারে সেখানেই থাকেন।
শিপন জানান, সোমবার (২৮ আগস্ট) সকালে এসআই রেজাউল করিম রাজু মা, স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে তার কর্মস্থল মেহেরপুর চলে যান। আর তারা যাওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই গেটে ও ঘরে তালা মারা ছিল। সেই সুযোগে চোরের দল রাতে কোনো এক সময় ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেবি