দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলা উপজেলার তরুণ চিকিৎসক ডা. কাওসার আজাদ শুভ্র দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবাদানের মাধ্যমে অসহায় রোগীদের সহায়ক হিসেবে সুনাম অর্জন করেছেন। মানবতার সেবক ডা. কাওসার আজাদ শুভ্র মেডিসিনের একজন চিকিৎসক।
তিনি বিভিন্ন জাতীয় দিবসে এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহিদদের জন্মদিন ও শাহাদৎ বাষির্কী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করে সর্বমহলে প্রতিনিয়ত প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন।
তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পরে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে উন্নত প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজের এলাকায় ফিরে আসেন। শুরু করেন দরিদ্রদের নিয়ে সেবামূলক কাজ। দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবাদানের মাধ্যমে অসহায় রোগীদের সহায়ক হিসেবে দ্রুত সুনাম অর্জন করেন।
চাকরির জন্য কোথাও চেষ্টা না করে নকলা হাসপাতালের কাছে নিজের বাসার নিচতলায় চেম্বার খোলে বসেন। শুরু করেন দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবাদান। এতে দরিদ্র রোগীরা যেন হাফ ছেড়ে বাঁচেন। তার সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। বাড়তে থাকে রোগীর চাপ।
ডা. কাওসার আজাদ শুভ্র সেবামূলক কাজে পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়ীতে স্থানীয় ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে চুক্তিভিত্তিক যোগদান করেন। সেখানে দুই বছর সেখানে কর্মরত থাকা অবস্থায় কাজের মাধ্যমে সবার নজর কাড়ে। এরপর তিনি ২৬ আগস্ট শনিবার শেরপুর ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কাজে যোগদান করেন। তার চিকিৎসা জগতে শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস (মমেক), সিসিডি (বারডেম), পিজিটি (সার্জারী), সিএইউ (আল্ট্রাসনোগ্রাম)। এছাড়া তিনি মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, নাক, কান, গলা ও হাড়জোড়া রোগে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে সবার কাছে অতি পরিচিত।
অধ্যক্ষ তরুণ শিক্ষানুরাগী মুহাম্মদ তৌহিদুল আলম রাসেল বলেন, কথিত কসাইদের ভিড়ে নিভৃতে সেবা দিচ্ছেন আমাদের একজন গরীবের ডাক্তার কাওসার আজাদ শুভ্র। সচেতন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
জেবি