দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের তাড়াশের প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম রফিককে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
মঙ্গলবার (২৯শে আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২০১৮ সালে একটি জিআর মামলায় রফিক ও সালাম নামে অপর এক ব্যক্তির নামে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয় । গত ১৭ আগস্ট মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে এই সাজা ঘোষণা করা হয়। রফিকুল ইসলাম আজ মঙ্গলবার সিরাজগঞ্জ কোর্ট চত্বরে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
মামলা সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের শাহাদত হোসেন সাধুর ছেলে মিলনকে রফিক, সালামসহ কয়েক জন মিলে কুপিয়ে মারাত্মক জখম করে। মিলনের বাবা শাহাদত হোসেন সাধু বাদী হয়ে তাড়াশ থানায় রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও সালামসহ ১৫ জনের নামে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ১জনকে বাদ দিয়ে ১৪জনের নামে চার্জশিট প্রদান করে। দীর্ঘ ৫বছর পর আদালত ১২ জনকে অব্যাহতি দিয়ে মামলার প্রধান আসামি রফিক মাস্টার ও সহযোগী সালামকে অভিযুক্ত করে ওই রায় ঘোষণা করেন।
জেবি