• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা
  • ঈশ্বরদী

ঈশ্বরদীতে ছয় বাড়িতে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

পাবনা প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈশ্বরদীতে মিছিল নিয়ে গিয়ে ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক উপজেলা সদস্য সচিব মেহেদী হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী জামায়াত-সমর্থিত বালু ব্যবসায়ী মঞ্জুর রহমান খানের স্ত্রী মোছা. সোনিয়া পারভিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পুলিশের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর শ্বশুর সাঁড়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সহসভাপতি। তবে বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনার দিন রাত ৮টার দিকে মেহেদী হাসানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো পুরুষ সদস্য ছিলেন না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের পর বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে আটটি মোটরসাইকেল, পোশাক, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

এদিকে মামলা দায়েরের পর বাদীর স্বামীর বালুর খোলায় কর্মরত দুই শ্রমিককে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শ্রমিক জিহাদ আহমেদ ও মো. আবু বক্করের অভিযোগ, তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং হাতে অস্ত্র ধরিয়ে সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে ভিডিও ধারণ করা হয়। পরে তাঁরা ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার পর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমন।

বিবৃতিতে নেতারা দাবি করেন, বিএনপির নাম ব্যবহার করে স্লোগান দিয়ে যারা হামলা চালিয়েছেন, তাঁদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পদ্মা নদীর বালু ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পরিবারের পক্ষ থেকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ঘটনার দায় বিএনপি নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীদের বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়ার অপচেষ্টার নিন্দা জানানো হয়।

আরও পড়ুন

পূর্বধলায় যুবলীগ নেতার হাতে যুবদল নেতা গুরুতর জখম 

কুয়াকাটায় যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এদিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে সাঁড়া ইউনিয়ন ও ঈশ্বরদী শহরজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কে

  • হামলা
  • মামলা
এ সম্পর্কিত আরও খবর
পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
চুয়েটে সংঘর্ষের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা
চুয়েটে সংঘর্ষের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা
জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা: ২ মামলায় আসামি ১৩ হাজার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X