দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রার পারদ। উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে দেখা মিলছে ঝলমলে রোদের। এ সময় দিনের তাপমাত্রা থাকছে ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রভাবে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। বিশেষ করে পাথরশ্রমিক, চা-শ্রমিক ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। ভোরে কাজে বের হওয়া এসব মানুষের স্বাভাবিক কর্মজীবনে শীতের প্রভাব পড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ দিন দিন আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমজে