দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আফির বাবু (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিরামপুর উপজেলার ৭ নম্বর পলি প্রয়াগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত মিনি সুইজারল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফির বাবু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ডাঙ্গা গ্রামের মো. আয়নাল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় আফির বাবু। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রায় তিন ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে প্রায় এক বছর ধরে একটি বড় বটগাছ পানিতে পড়ে রয়েছে। এ ছাড়া নদীতে প্রচুর কচুরিপানা ও প্রায় ১৫ ফুট গভীরতা থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়।
যে আই