দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা ও মানসিক বেদনা ও অর্থনৈতিক দৈন্যতা বেড়ে গেলে চরম হতাশা কাজ করে। হতাশার কারণে নেতিবাচক ধারণা তৈরি হয় মনে। একপর্যায়ে সেই মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তখন নিজেকে ও নিজের জীবনকে ব্যর্থ মনে হয়। তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়।
না, নীলাচলে বেড়াতে এসে আত্মহত্যা করা যুবকের ক্ষেত্রে এমন কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। তবে পরিচিতজনদের প্রাথমিক কথাবার্তায় তাই ইঙ্গিত বহন করছে। মারুফ মৃত্যুর আগে হোটেল বুকিংয়ে ভুল তথ্য দিলেও রাতে তার ব্যবহৃত সিম যাচাই করে পরিচয় উৎঘাটন করেছে পুলিশ।
তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কৃষক আবদুল মান্নানের ছেলে। তার মায়ের নাম নুর জাহান। তিন বোন দুই ভাইয়ের মধ্যে মারুফ ছোট। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এক বছর আগে পরিবার থেকে বেরিয়ে গাজীপুরে একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে যোগ দেন। পরে সেই চাকরিও হারান।
এদিকে সোমবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান সদর হাসপাতালের মর্গে থাকা লাশ নিতে এসেছেন মারুফের দুর্সম্পর্কীয় চাচা আনোয়ারুল হক খোকা। তিনিও পেশায় শ্রমিক। এসময় মারুফের মা-বাবা ও নিকটাত্মীয় কাউকে দেখা যায়নি।
প্রসঙ্গত, গত শনিবার বান্দরবানে বেড়াতে এসে নীলাচল পর্যটন কেন্দ্রের নীলাম্বরী কটেজে ভোটার আইডি নম্বর ও মোবাইল ফোন নম্বর উল্লেখ করে রুম নেন মারুফ। ঠিকানা উল্লেখ করেছিল ঢাকা গাজীপুর। পরদিন রোববার সে বিষপান ও পাহাড়ের খাদে লাফিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
এইউ