দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুবদল নেতা ইকবাল খান ও নুর আলম শেখ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ খান, সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের রাসেল শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশে আবারও কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ কিংবা সহিংসতা সৃষ্টি হলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফিরে আসার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা একই বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের আগুন সন্ত্রাসের পথ পরিহার করে শান্তিতে থাকার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির বিভিন্ন ঘটনার কথাও তুলে ধরেন তিনি।
মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এমএস/