দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ইয়াবা সেবনের দৃশ্যর ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।
ভাইরাল হওয়া ভিডিওতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানকে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে একটি আবদ্ধ কক্ষের ভেতরে স্বেচ্ছাসেবক দলের নেতার সহযোগিতায় ছাত্রদল নেতা ইয়াবা সেবন করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে অভিযুক্তদের বিরুদ্ধে সমালোচনা ও নানা অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার একটি সামাজিক অবস্থান রয়েছে। আমি এ ধরনের মাদকের সঙ্গে জড়িত নই, তা এলাকার মানুষ জানেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করে প্রচার করেছে বলে আমার ধারণা। এ বিষয়ে এর বেশি কিছু জানি না।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়
ভিডিওটি নিয়ে সাংগঠনিক পদক্ষেপের বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, আমি এ ধরনের কোনো ভিডিও দেখিনি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। উপজেলা পর্যায়ে খোঁজখবর নিয়ে এমন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কে