• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর
  • কমলনগর

স্বেচ্ছাসেবক দল নেতার বক্তব্যের জেরে বিএনপির কার্যালয় ভাঙচুর

সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর
  ২৮ আগস্ট ২০২৩, ১৬:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

লক্ষ্মীপুরের কমলনগরের চৌধুরী বাজারে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগকে উদ্দেশ করে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তারেক রহমান রকির বক্তব্যের জের ধরে রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিএনপির অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন এবং চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার চরমার্টিন ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাংচুর চালানো হয়। তবে ছাত্রলীগ এ দায় অস্বীকার করেছে।

এদিকে এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান।

প্রতিবাদে রাতেই চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে পরিস্থিতি থমথমে ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

জানা গেছে, গত শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে কমলনগরের চরমার্টিন ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য তারেক রহমান রকি তার বক্তব্যের মাঝে স্থানীয় ছাত্রলীগকে উদ্দেশ করে বক্তব্য দেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, চরমার্টিন ইউনিয়নে ছাত্রলীগের গুন্ডারা সামান্য কথা নিয়ে বিএনপির নেতাকর্মীদের গায়ে হাত তুলেছে। আমি বলতে চাই- আজ থেকে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবেন। ছাত্রলীগকে মার্টিন ইউনিয়ন থেকে বিতাড়িত করে দেবেন। এতে আমি আর্থিক, মানসিক সহযোগিতা করব।

স্থানীয় লোকজন জানায়, রকির বক্তব্যকে ঘিরে গত দুই দিন ধরে উপজেলাব্যাপী আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। তার বক্তব্যের প্রতিবাদ জানায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। রোববার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় মুন্সির হাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে চৌধুরী বাজারে গিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মাহমুদ বলেন, আমরা দলীয় কোনো পোগ্রাম করতে গেলে ছাত্রলীগ বাঁধা দেয়। তাই অভ্যন্তরীণভাবে প্রোগ্রাম করতে হয়। এজন্য আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক রহমান রকি ছাত্রলীগকে নিয়ে কর্মীসভায় বক্তব্য রেখেছেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে রোববার সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ জন লোক নিয়ে চৌধুরী বাজারে এসে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে। পরে আমাদের দলীয় নেতাকর্মীরা বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ আমাদেরকে বলেছে ভাংচুরের জন্য থানায় মামলা করতে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক রহমান রকি ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এটার প্রতিবাদে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। তাদের দলীয় কার্যলায় আমরা ভাঙচুর করিনি।

কমলনগরের চৌধুরী বাজার হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) মনিরুল ইসলাম বলেন, বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা ভাঙচুর করেছে, তা আমরা দেখিনি। বিএনপির লোকজন বাজারে অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন নিজান। তিনি জানান, উপজেলার চরমার্টিন চৌধুরী বাজার অবস্থিত বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা, ও ধিক্কার জানাচ্ছি। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রমসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত এবং বিএনপি অফিস ভাঙচুর করে। ন্যাক্কারজনক হিংসাত্মক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাই।

এইউ

  • লক্ষ্মীপুর
  • বিএনপি কার্যালয় ভাঙচুর
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।