দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে করা যেন তার নেশা। আর সেই নেশাকে পুঁজি করে টাকাওয়ালা পুরুষদের টার্গেট করতে তিনি। এই নারীর নাম রোকসানা আক্তার শীলা। জামালপুরের পৌর শহরের চালাপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তিনি ছয়-ছয়টি বিয়ে করেছেন। তবে পঞ্চম বিয়ের কাবিনে নিজেকে দেখিয়েছেন কুমারী দাবি করেছেন। রোকসানার বাবার নাম আব্দুর রশিদ বলে জানা গেছে।
রোকসানার ষষ্ঠ ‘শিকার’ হয়েছেন ইসলামপুর পৌরসভার নটারকান্দা এলাকার বাসিন্দা জাকিউল ইসলাম ওরফে তিব্বতের একমাত্র ছেলে মেহেদী হাসান। এরপরই এই তরুণীর পাঁচ বিয়ের বিষয় ফাঁস হয়।
এই তরুণী জেলার বিভিন্ন জায়গায় বিয়ে করেছেন বলে জানা গেছে। প্রথমে টাকাওয়ালা পুরুষদের টার্গেট করে। তারপর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শেষমেশ মোটা অংকের কাবিন নিয়ে বিয়ে করেন। তার কাবিনের সময় কনে ও বরপক্ষের কোনো সাক্ষী থাকে না। দালালরাই এসব বিয়ের সাক্ষী হিসেবে থাকতেন।
রোকসানার ষষ্ঠপক্ষের শ্বশুর তিব্বত জানান, সে আমার একমাত্র ছেলে মেহেদীকে কৌশলে মন ভুলিয়ে বিয়ে করে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর ২০ লাখ টাকার কাবিনে এই বিয়ে হয়। পরে মেহেদী জানতে পারেন, রোকসানার আরও পাঁচ জায়গায় বিয়ে হয়েছে।
তিনি বলেন, শুধু টাকার জন্যই বিয়ে করে আগের স্বামীদের সর্বস্বান্ত করেছে রোকসানা। এমনকি এ বছরের ২ জানুয়ারি তিব্বতের বিরুদ্ধেও অভিযোগ দিয়ে মামলা দিয়েছেন রোকসানা।
তবে ছয় বিয়ের কথা অস্বীকার করেছেন রোকসানা। এই তরুণীর দাবি, তার দুটি বিয়ে হয়েছে। তবে কাজী সমিতির পক্ষ থেকে রোকসানার ছয় বিয়ের কথা নিশ্চিত করা হয়েছে।
এইউ