দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মশা নিধন ও ডেঙ্গু সচেতনতায় লায়ন্স ক্লাব অব ফেনীর উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার। এ সময় লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএইচ