দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ আগস্ট ‘ঘেউ ঘেউ করা গণতন্ত্র, রাজপথে ঢেউ তোলে শেখের শিখন্ডি শেখের বাঁশি আর কতকাল বাজবে’ পোস্ট দেন মো. নজরুল ইসলাম।
ফেসবুকে শেখ পরিবার নিয়ে এমন আপত্তিকর মন্তব্য পোস্ট করে সাময়িক বরখাস্ত হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার এক উপ-সহকারী ভূমি কর্মকর্তা। বরখাস্ত হওয়া মো. নজরুল ইসলাম মেছড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।
সোমবার (২৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। বিষয়টি নজরে আসলে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘ঘেউ ঘেউ করা গণতন্ত্র, রাজপথে ঢেউ তোলে শেখের শিখন্ডি শেখের বাঁশি আর কতকাল বাজবে’ পোস্ট দেন মো. নজরুল ইসলাম।
এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমি আসলে শেখ বলতে ধনী ব্যক্তি বুঝিয়েছি। বঙ্গবন্ধু পরিবারকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করব।
আরএ/এইউ