দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে মধ্যরাত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। অবৈধভাবে পুশইনের চেষ্টাকালে প্রতিরোধ গড়ে তোলে বিজিবি।
বিজিবির কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প ৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এর আগে রাত ২টার দিকে ৪ ব্যক্তিকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ সদস্যরা।
এ বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেছে ৪৭-বিজিবির কুষ্টিয়া অধিনায়ক।
এতে বলা হয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪ জন অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
এমজে