দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দিপক (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২৮ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত জানান। নিহত দিপক হলেন- বাগেরহাটের কচুয়ার গজালিয়া এলাকার দীনবন্ধুর ছেলে।
ডা. সুহাষ রঞ্জন জানান, চলতি বছরে হাসপাতালে সর্বমোট ৭৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। একই সময়ে ভর্তি হয়েছেন ২১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি রয়েছে।
আরএ