দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৭ ঘন্টা পর উদ্ধার হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। রোববার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বাসার পাশেই একটি নালায় শিশুটি তলিয়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার বিকেলে নালায় তলিয়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। এরপর এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু খোঁজ না মেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ (সোমবার) সকালে অভিযান শুরু হয়। একপর্যায়ে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এফএইচ