দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী শেখকে (৬২) পিটিয়ে হত্যা করেছে তার বড় ছেলে। শনিবার (২৬ আগস্ট) রাত সোয়া ৭ টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী কৃষি কাজ করতেন।
এতে ঘটনাস্থল থেকেই বড় ছেলে মুছা শেখকে আটক করেছে পুলিশ। মুছা পেশায় ভ্যান চালক।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে কলেজ ছাত্র হারুন শেখকে থানায় নিয়ে যায় পুলিশ। বাড়িতে নিহতের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এরই জের ধরে সোমবার রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের নিভৃত করতে বাবা ও মা এগিয়ে এলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের আঘাত করে। এরই এক পর্যায়ে ঘটনাস্থলেই বাবা মারা যায়। এ সময় গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের মেয়ে রাবেয়া খাতুন জানান, আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করেছে ভাই নামের কলঙ্ক মুছা। তার ফাঁসি চাই, ফাঁসি চাই।
এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত সহ নিহতের দুই ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি। তদন্ত শেষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এফএইচ