দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ডামুড্যায় নামজারির ফাইল আটকে রেখে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল।
দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর নামজারির ফাইল আটকে রেখে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি দুদকের নজরে এলে সোমবার সরেজমিনে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুদকের কর্মকর্তারা অভিযোগকারী ভুক্তভোগী ও অভিযুক্ত ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ। তাঁর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এমএস/