দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা তার বিরুদ্ধে ৬০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ চ্যালেঞ্জ করে বলেছেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে পারলে আমি মেয়র পদ ছেড়ে দেবো।
তিনি বলেন, একটি প্রতারক চক্র আমার দায়িত্ব গ্রহণের আগে পৌর ভবনে নানা দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেট গড়ে তুলেছিল। আমি তাদের সেসব অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
শনিবার (২৬ আগস্ট) বগুড়া পৌরসভার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা ও সব ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
দুর্নীতির অভিযোগ তোলা এমএকে আজাদকে তিনি দালাল উল্লেখ করে বলেন, তিনি কোনো ঠিকাদার নয়। তিনি নিজেই টাউট বাটপারি করে ধরা পড়েছেন। দীর্ঘদিন ধরে পৌরসভায় বিভিন্ন রকম কাজ করে দেওয়ার নামে পৌর নাগরিকদের কাছে থেকে আজাদ অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
এছাড়া তিনি মিডল্যান্ড ব্যাংকের সই ও সিল জাল করেছেন। ইতোমধ্যেই ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। অবৈধ কাজ চালিয়ে যেতে না পারায় আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে মিথ্যা অভিযোগ করেছেন আজাদ।
তার মিথ্যা অভিযোগরে কারণে আমার মানহানী হয়েছে। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেও জানান মেয়র।
প্রসঙ্গত, ১৭ আগস্ট মেয়র বাদশার বিরুদ্ধে পৌরসভার ৬০ কোটি টাকার তহবিল তছরুপ ও দুর্নীতির অভিযোগে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) উপসচিব আবদুর রহমানের সই করা পত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
জেডএ