দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিষ্টির সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে আপন ভাগনিকে ধর্ষণ করেছে মামা। রোববার (২৭ আগস্ট) পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগীর আইনজীবী অ্যাড. আবু সালেহ ওমান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৮) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মো. হায়দার (৬০) বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার বিশারকন্দি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, গত ১২ জুন আমার মামা শ্বশুর আমাদের ভাড়া বাড়িতে মিষ্টি নিয়ে বেড়াতে আসেন। সেই মিষ্টি আমার স্ত্রী খাওয়ার পর তার প্রচুর ঘুম পায়। মামাকে পাশের একটি কক্ষে ঘুমাতে দিয়ে সে আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে যায়। তবে রাতে অচেতন অবস্থায় মামা শ্বশুর তাকে ধর্ষণ করে। ভোরে বিষয়টি বোঝার পর আমার স্ত্রীকে মামা শ্বশুর মোবাইল ফোনে করা ভিডিও ফাঁস করে দেওয়ার ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে মামা শ্বশুর সেই ভিডিও ব্যবহার করে আমার স্ত্রীকে আবারও কুপ্রস্তাব দিলে সে রাজি না হয়ে বিষয়গুলো আমাকে বিস্তারিত জানায়। আমি বিষয়টি হায়দার মামাকে জিজ্ঞাসা করলে সে এবং তার ছেলেরা আমাদের হত্যার হুমকি দেয়। আমি ঢাকা থেকে পিরোজপুরে আসার পর আমার স্ত্রী আমাকে সব জানিয়েছে। সে জানায়, তার মামা তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক খাইয়ে এমন কাজ করেছে। নাজিরপুর থানায় মামলা দিতে গেলে সেখানে সমাধান না হওয়ায় আদালতে এসে মামলা দায়ের করেছি। আমি এমন ন্যাক্কারজনক কাজের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. আবু সালেহ ওমান বলেন, মামলার বাদীর দাবি সে তার মামা হায়দার কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন। তার মামা তার বাসায় মিষ্টি নিয়ে বেড়াতে গিয়ে চেতনানাশক বস্তু খাইয়ে তাকে ঘুমের মধ্যে ধর্ষণ করে। বিজ্ঞ আদালত তার মামলা আমলে নিয়ে শুনানি শেষে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। এটি একটি মানবতা ও নৈতিকতার অবক্ষয়। আমরা এই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এইউ