দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বনকর্মীদের অভিযানে নৌকার মধ্য থেকে হরিণের মাথা, চামড়া, পা ও মাংস উদ্ধার হলো। তবে অভিযানের বাতাস টের পেয়েই গহীন জঙ্গলে হাওয়া হয়ে যায় বর্বর হরিণ শিকারিরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক-এসিএফ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, রোববার রাত ১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে মালপত্রসহ হরিণের মাংস জব্দ করে। এসময় বনকর্মীরা শিকারিদের ব্যবহৃত নৌকায় তল্লাশি করে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুষঙ্গিক মালপত্র জব্দ করে।
তবে অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ শিকারির দল সুন্দরবনে পালিয়ে যায়। এসিএফ ইকবাল আরও জানান, সুন্দরবনে হরিণ শিকারের খবর জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ মালপত্র জব্দ করা হয়।
শিকারিদের চিহ্নিত করে আটক করতে বনজুড়ে অভিযান অব্যাহত আছে। জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এইউ