দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে আশরাফ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মারামারির অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল হয়েছে।
এ ছাড়া গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
যে আই