দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটকে রেখে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গ্রেপ্তাররা হলো, সিরাজগঞ্জ পৌরসভার রেলওয়ে কলোনি মহল্লার পূর্ণ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ কুমার দাস (৩০) ও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আমতলা বাজারের রহমত আলীর ছেলে শাহিন রেজা (২৬)।
রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৬ আগস্ট) বিকালে শহরের মিরপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মিরপুর বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ও কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়রা দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শনিবার রাতে মিরপুর পশ্চিমপাড়ার এক চা-দোকানি বাদী হয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাদের দু'জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, এমন ঘটনা প্রায় হচ্ছে। এ কারণে সবাইকে সচেতন থাকতে হবে।
জেবি