দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাগেশ্বরীর নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান দায়িত্ব পাওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে অনিয়মিতভাবে চালাচ্ছে মাদরাসার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার আলো থেকে ঝরে পড়ছে শিক্ষার্থী। ভারপ্রাপ্ত সুপার সংক্রান্তে দীর্ঘদিন থেকে দুই পক্ষের মারামারি, শিক্ষার্থীদের বিক্ষোভসহ আদালতে চলছে একাধিক মামলা। গোপনে তিন পদে নিয়োগ দেয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে।
এলাকাবাসী ও আদালতের মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল আওয়াল গত (২জানুয়ারি ২০১৯খ্রিঃ) অবসরে গেলে সহকারী সুপার মাওলানা শাহজাহান আলী বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পায় এবং প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রমসহ শিক্ষার্থীদের গুণগত শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করেছেন।
গত বছর নভেম্বর ক্ষমতার দাপট খাটিয়ে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নেয় মোস্তাফিজুর রহমান। অত্র মাদরাসার সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী পদ শূন্য থাকায় সভাপতি নিয়োগ বাণিজ্য করতে নায়কেরহাট এলাকার মোজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেনকে নিরাপত্তা কর্মী ও বাবু মিয়ার সহধর্মিনীকে আয়া পদে অতি গোপনে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। অতপর সভাপতি মোস্তাফিজুর রহমান মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলীকে শূন্যপদে সুপার, আয়া ও নিরাপত্তা কর্মীর গোপন নিয়োগ দেয়ার সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী গোপন নিয়োগ দিয়ে অস্বীকৃতি জানালে সভাপতি তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। অবশেষে গত ২৬ মার্চ সভাপতি বিধিমালা অমান্য করে মাওলানা শাহজাহান আলীকে ভারপ্রাপ্ত সুপার থেকে অব্যাহতি দিয়ে তার মনোনীত জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেন। উপায়ন্ত না পেয়ে মাওলানা শাহজাহান আলী ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেতে কুড়িগ্রাম আদালতে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা করেন এবং (১১জুন ২০২৩খ্রিঃ) আদালত তাকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালনে রায় প্রকাশ করেন। এদিকে সভাপতি মোস্তাফিজুর রহমান আদালতের রায় অমান্য করে তার মনোনীত অবৈধ ভারপ্রাপ্ত সুপার লুৎফর রহমানকে দিয়ে তিন পদে গোপনে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে নিয়োগ দেয়ার পাঁয়তারা করার অভিযোগ করেন মাওলানা শাহজাহান আলী।
নায়কেরহাট এলাকার সফিকুল ইসলাম, মনছুর, আদম আলী, ছামছুল হকসহ অনেক বলেন, মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান ক্ষমতার দাপটে মাওলানা শাহজাহান আলীকে ভারপ্রাপ্ত সুপার থেকে অব্যাহতি দিয়ে তার মনোনীত শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ বাণিজ্য করার পাঁয়তারা করছেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে অতি গোপনে সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়ার জন্য সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। আমি গোপন নিয়োগ দিতে অস্বীকৃতি জানালে সভাপতি আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বিধিমালা অমান্য করে আমাকে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেয়। বাধ্য হয়ে সভাপতি মোস্তাফিজুর রহমানকে বিবাদী করে আদালতে মামলা করে রায় পাই। সভাপতি আদালতের রায় অমান্য নিয়োগের পাঁয়তারা করছেন।
নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান জানান, সভাপতির সঙ্গে কথা বলেন। সভাপতি যেভাবে বলবে আমি সেভাবে কাজ করবো।
নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। আপনাদের সঙ্গে কুড়িগ্রামে গিয়ে দেখা করব। নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় দীর্ঘদিন থেকে দুই পক্ষের বিরোধ ও মামলা চলে আসছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সরকারী পরিচালক (দাখিল ও এবতেদায়ী) সাখাওয়াত হোসেন বলেন, গোপন নিয়োগ কার্যক্রম কোনোভাবেই হবে না। সংবাদ প্রচার করেন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি