দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুদ্দুস মিয়ার বিরুদ্ধে। সোমবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন।
নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। প্রায় এক মাস আগে কুদ্দুস মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। মারুফা ছিলেন কুদ্দুসের তৃতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই নেশা করে স্ত্রীকে মারধর করতেন। রোববার রাতেও তিনি মারুফার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করেন। সোমবার সকাল থেকে ঘরের ভেতর মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা খোঁজ নিতে যান। একপর্যায়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে ঘরে প্রবেশ করে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মারুফার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যে আই