দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুন্দলপুর সাউথ-১ কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের প্রকৃত মজুত ও উত্তোলনক্ষমতা নিশ্চিত হওয়া যাবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে কূপটির খননকাজ শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলছিল। সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপের কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।
যে আই