দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মারা গেছেন। তিনি অসুস্থতাজনিত কারণে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাকে শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। পরে তাকে নিজ বাড়ির পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইউ