দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা ৮ দিন ধরে কমতে থাকার পর মৌসুমি বায়ুর প্রভাবে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনা নদীর পানি। গত দুই দিন ধরে পানি বাড়তে থাকলেও ভারি বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শনিবার (২৬ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৪ মিটার। গত ২৪ ঘণ্টায় আট সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।
এদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮০ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, মৌসুমি বায়ুর প্রভাবে উজানে ভারি বৃষ্টিপাতের কারণে দুই দিন ধরে আবারও যমুনায় পানি বাড়ছে। পানি ৩ থেকে ৪ দিন বাড়বে। এতে বিপৎসীমাও অতিক্রম করতে পারে। তবে বন্যা হওয়ার আশঙ্কা নেই।
এর আগে জুলাইয়ে শেষদিক থেকে আগস্টের ১৭ তারিখ পর্যন্ত তিন দফায় যমুনার পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পানি বৃদ্ধি ও কমার কারণে চরাঞ্চলের কৃষিজমি দফায় দফায় প্লাবিত হওয়ায় চাষাবাদ ব্যাহত হয়েছে।
এইউ