দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খালেদা-তারেক কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তারেক জিয়া একজন পালাতক আসামি, তারা নির্বাচন করতে পারবে না। সুতরাং খালেদা জিয়া এবং তারেক রহমান কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি নির্বাচন নিয়ে পুতুল নাচ শুরু করেছে। এই পুতুল নাচ করে লাভ নেই। বিএনপির বন্ধুরা আপনাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসুন। তাহলে বিএনপির শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের পথে নির্বাচনের পথে না এসে আবার আব্দুর রহমান, বাঙলা ভাই জঙ্গি জেএমবি তৈরি করে কুলাউড়ায় গোপনে ট্রেনিং দেওয়াবেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাস করবেন।এগুলো হতে দেওয়া হবে না। এই দেশ আমাদের, আপনাদেরও, এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি। তাই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল। বিএনপির আমলে বিদ্যুৎ কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইত। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে বিদেশে পাঠিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় জিয়াউর রহমান এই খুনে জড়িত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। যেই গ্রেনেড পাকিস্তান আর্মি ব্যবহার করে, সেই গ্রেনেড দিয়ে হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করেছে তারা। তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়।
আরএ