দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে সার মজুদ ও নিয়মবহির্ভূতভাবে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
বুধবার(২৮ অক্টোবর) দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের শ্বশুরবাড়ির শয়নকক্ষ থেকে অবৈধভাবে মজুদ করা ৫০ বস্তা সার জব্দ করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই সময়ে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির দায়ে মেসার্স চৌধুরী ব্রাদার্সের মালিক তারিকুজ্জামানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা এবং ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
যে আই