দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা এনসিপির আয়োজনে পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক সায়েদ জামিল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা ছিল, সেখান থেকে দেশ অনেক দূরে সরে যাচ্ছে। সরকারের মেয়াদ যত বাড়ছে, পরিস্থিতি ততই পেছনের দিকে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই।
তিনি বলেন, আমরা শুনলাম, ছাত্রদলের এক নেতাকে সরকারদলীয় এক সংসদ সদস্যের ছেলে হত্যা করেছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে তারা নিজেদের লোক নিজেরাই হত্যা করছে। এখন প্রশ্ন হলো, এই হত্যার বিচার হবে কি না। বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় বিচারব্যবস্থা ক্ষমতাসীনদের কাছে জিম্মি থাকে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তাদের মনে হচ্ছে না। সরকারদলীয় অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ নিহত ও আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ দলীয়করণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার ভিত্তিতেই নির্বাচন হতে হবে। তবে স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, দক্ষিণ বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হুসাইন, জেলা সদস্যসচিব পলাশ খান আব্দুল্লাহসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
যে আই