দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির সূচনাপর্বে তিনি এ আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ কর্মসূচি সামনে রেখে সপ্তাহব্যাপী গণসংযোগ শুরু করেছে দলটি।
নাহিদ ইসলাম বলেন, কারওয়ান বাজার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারের অন্যতম কেন্দ্র। এখানে বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ শোনা গেছে। কয়েক মাস আগেও বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি খারাপ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ জনমনে উদ্বেগ তৈরি করেছে। তাঁর অভিযোগ, সন্ত্রাস ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না; অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সাংবাদিক ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। এসব পরিস্থিতির প্রতিবাদেই তাঁদের গণবিক্ষোভ কর্মসূচি বলে জানান তিনি।
এমএম/