দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার সমুদ্রসৈকতে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক র্যালি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ সময় পর্যটকদের নজর কাড়ে ১২টি বর্জ্যদানব। এসবের মাধ্যমে প্লাস্টিকের ব্যবহার কমানো ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।
বুধবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিদিন লাখো পর্যটক কক্সবাজার ভ্রমণ করেন। এ সময় বিপুল পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হয়, যার একটি বড় অংশ সমুদ্রে পড়ে থাকে। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা তৈরির অংশ হিসেবে এ র্যালির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সৈকতজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, ৫০ ফুট উচ্চতার বর্জ্যদানব তৈরির পাশাপাশি সৈকতের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কাজ করছে তারা। পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএস/