দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শোক ও বেদনার আবহে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সম্প্রতি গুলিতে নিহত মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনের স্মরণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া দেখা যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
র্যালি শেষে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল। তিনি বলেন, “যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আজকের এই দিনে আমার ভাই শাকেরের কথা বিশেষভাবে মনে পড়ছে।”
তিনি আরও বলেন, শাকের হোসেন হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা উদ্ঘাটনে পুলিশ প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা না হলে আগামী দিনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/