দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বালিয়ার মাঠ এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, পারলা বেলতলা এলাকার বাসিন্দা অন্তর বিশ্বাসের ছেলে ইছালী বিশ্বাস (১০) ও ইমন বিশ্বাসের ছেলে মুজাইফা (৯)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে আয়নাল মোল্লার পুকুরপাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের নজরে এলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ চেষ্টার পর দুই শিশুকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই