• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

শাকের হত্যা মামলায় নারীসহ দুই আসামির ৫ দিনের রিমান্ড

মাগুরা প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৬, ১৭:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মাগুরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই আসামিকে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক শান্তা ইসলাম প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের মাগুরা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর জানান, শাকের হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এ জন্য তাঁদের ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত ২১ অক্টোবর ভোরে মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারের ভেতর থেকে পৌর যুবদল নেতা শাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরে মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২২ অক্টোবর তাঁদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকে মাগুরায় প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

কুমিল্লার কটকবাজারে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ২ ম্যাগাজিন উদ্ধার

দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

নিহতের স্ত্রী শারমিন আক্তারের দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এখন শাকের হোসেন হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং ন্যায়বিচার নিশ্চিত হওয়ার অপেক্ষায় নিহতের পরিবার ও এলাকাবাসী।

এমএস/

  • মাগুরা
  • শাকের হত্যা
এ সম্পর্কিত আরও খবর
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মাগুরায় শোকের আবহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরায় শোকের আবহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মাগুরায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মাগুরায় যুবদল নেতা হত্যার ঘটনায় চিকিৎসক সাময়িক অব্যাহতি
মাগুরায় যুবদল নেতা হত্যার ঘটনায় চিকিৎসক সাময়িক অব্যাহতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X