দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তার মধ্যে ১২টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে মোট ৪৮ কেজি গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক হিসেবে মো. দুলালকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর (মিস্ত্রিবাড়ি) এলাকার মইনুল ইসলামের ছেলে। জব্দ করা মিনি কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-১১-৪৫১৩।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএস/