• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • সোনারগাঁও

৩০ টাকা প্লেট গরুর মাংসের বিরিয়ানি, হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা

দেশ টিভি ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৩, ১৩:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। তবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ভাগ্যে সহজে এখন এই খাবার জোটে না। কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ টাকায় মিলছে এক প্লেট গরুর মাথার মাংসের বিরিয়ানি। যা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে। বিরিয়ানির স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের খাবারপ্রেমীরা। আর ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে দোকানিকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজার নিউ টাউন এলাকায় ‘বিসমিল্লাহ বিরিয়ানি’ নামের দোকানটি দিয়েছেন নাজির হোসেন নামে এক ব্যক্তি। সরেজমিনে দেখা যায়, থরে থরে সাজানো আছে সাদা সাদা প্যাকেট। পাশেই ডেকভর্তি বিরিয়ানি। আর দোকানে টানানো একটি কাগজে লেখা ‘বিরিয়ানি প্রতি প্লেট ৩০ টাকা’। অনেকেই দোকানটিতে বসে বিরিয়ানির স্বাদ নিচ্ছেন, অনেকেই আবার সারিবদ্ধ হয়ে, লাইনে দাঁড়িয়ে বাসার জন্য কিনছেন।

সপ্তাহের সাত দিনই বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বসে বিরিয়ানির দোকান। বিরিয়ানি খেতে দোকানটিতে স্বল্প আয় থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ ছুটে আসছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দোকানটিতে ক্রেতাদের চাপ কয়েকগুণ বেড়েছে। দোকানে বসে বিরিয়ানি খেলে দাম ৩০ টাকা এবং পার্সেল নিয়ে গেলে ৪০ টাকা রাখা হয়।

বন্ধুদের সঙ্গে নিয়ে দোকানটিতে বিরিয়ানি খেতে এসেছেন সিয়াম হোসেন নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি জানান, ফেসবুকে দেখে তিনি বন্ধুদের নিয়ে এসেছেন। বর্তমানে জিনিসপত্রের যে দাম এ সময় ৩০ টাকায় সকালের নাশতাই হয় না। ওই জায়গায় গরুর মাংসের বিরিয়ানি পাওয়া অনেকটা আশ্চর্যের বিষয়।

রফিকুল ইসলাম পেশায় চাকরীজীবী। তিনি বলেন, প্রায়সময় অফিস ছুটির পর তার এখানে আসা হয়। দাম অনেক কম হলেও বিরিয়ানির স্বাদ অতুলনীয়। খাবারের মান খুবই ভালো। অল্প টাকায় মানুষ ভালো খাবার পাচ্ছে বলে আমি মনে করি।

দিদারুল আলম নামের আরেক ব্যক্তি বলেন, প্রায়সময় এখানে আসি বিরিয়ানি খেতে। আমার মতো অনেকেই বিভিন্ন স্থান থেকে এখানে বিরিয়ানি খেতে আসেন।

দোকানটির মালিক নাজির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমি এ ব্যবসা করে আসছি। কিন্তু প্রথম দিকে ক্রেতার চাপ কম থাকলেও গত কয়েকদিন ধরে তা বেড়েছে। এই মূল্যে বিরিয়ানি বিক্রি করে আমার লাভ কম হয়। এরপরও আমি চাই কম দামে যেন সবাই বিরিয়ানির স্বাদ পায়।

তিনি আরও বলেন, বিরিয়ানিতে আমি পোলাও চাল, খুদ, ছোলা বুট, গরুর মাথার মাংস, তেল ও বিভিন্ন মশলা ব্যবহার করি। আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে রান্না করি। তাই বিরিয়ানি রান্না করতে আমার খরচ তুলনামূলক কম পড়ে।

বর্তমান ব্যবসার অবস্থা উল্লেখ করে নাজির বলেন, আগে দৈনিক ২০০-৩০০ প্লেট বিরিয়ানি বিক্রি হতো। এখন ৩৫০-৪০০ প্লেট বিরিয়ানি বিক্রি হয়। শীতকালে বিরিয়ানির চাহিদা আরও বেড়ে যায়। তাই তখন বিক্রিও কয়েকগুণ বেশি হয়। বর্তমানে ১০-১২ হাজার টাকার আয় হয়।

জেবি

  • নারায়ণগঞ্জ
  • বিরিয়ানি
  • ক্রেতা
  • ৩০ টাকা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
নৌকার ক্যাম্প পোড়ানো ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি আইভীর 
নৌকার ক্যাম্প পোড়ানো ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি আইভীর 
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
যাদের জনসমর্থন নেই তারা ভুড়িভোজ করায়: গোলাম দস্তগীর গাজী
যাদের জনসমর্থন নেই তারা ভুড়িভোজ করায়: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।